মেহেরপুর ও দামুড়হুদায় গাঁজা-ফেনসিডিল উদ্ধার

আপলোড তারিখঃ 2020-04-07 ইং
মেহেরপুর ও দামুড়হুদায় গাঁজা-ফেনসিডিল উদ্ধার ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: মেহেরপুর সদর ও দামুড়হুদায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় গাঁজা ও ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত রোববার পৃথক অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গত রোববার রাত সাড়ে আটটার দিকে নিয়মিত টহলের মাধ্যমে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত বাজিতপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার ওয়াহেদ আলী ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর সদর থানার অন্তর্গত বুড়িপোতা গ্রামের মাঠ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৮৭৫ টাকা। উদ্ধার হওয়া গাঁজা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে। একইদিন রাত সাড়ে নয়টার দিকে সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত মুন্সিপুর বিওপির টহল কমান্ডার সুবেদার রেহাজ উদ্দিন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত মুন্সিপুর গ্রামের মাঠ থেকে ৫৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ২৩ হাজার ২ শ টাকা। উদ্ধার হওয়া ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)