চুয়াডাঙ্গার ভালাইপুর মোড়ে করোনা প্রতিরোধে জীবাণুনাশক ওষুধ স্প্রে ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

আপলোড তারিখঃ 2020-04-07 ইং
চুয়াডাঙ্গার ভালাইপুর মোড়ে করোনা প্রতিরোধে জীবাণুনাশক ওষুধ স্প্রে ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ভালাইপুর: চুয়াডাঙ্গার ভালাইপুর মোড়ে করোনাভাইরাস প্রতিরোধে নিজেকে ও অন্যকে নিরাপদ রাখতে জেলা কৃষকলীগ, জেলা যুবলীগ ও ভালাইপুর সাংবাদিক ইউনিটের পক্ষ থেকে করোনাভাইরাস প্রতিরোধে জীবাণুনাশক ওষুধ স্প্রে করা করা হয়েছে। একই সময় হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। গতকাল বিকেল ৪টার দিকে চুয়াডাঙ্গার ভালাইপুর মোড়ে করোনাভাইরাস প্রতিরোধে জীবাণুনাশক ওষুধ স্প্রে ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবীর, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা লালা, প্রচার সম্পাদক মহাসিন রেজা, জাকারিয়া আলম, শুকুর আলী, জহুরুল ইসলাম, ভালাইপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক সোহেল রানা শান্তি, প্রচার সম্পাদক মোফাজ্জেল হক প্রমুখ। এ ছাড়া ভালাইপুর সাংবাদিক ইউনিটের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ভালাইপুর সাংবাদিক ইউনিটের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শাহারিয়ার লন্টু, সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান রোকন, আসাদুজ্জামান, শাহাদৎ হোসেন লাভলু, ইসমাইল হোসেন জুয়েল, শরিফুল ইসলাম, জাহিদ হাসান প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)