চুয়াডাঙ্গায় ত্রাণ বিতরণ করলেন সাবেক মেয়র টোটন জোয়ার্দ্দার

আপলোড তারিখঃ 2020-04-06 ইং
চুয়াডাঙ্গায় ত্রাণ বিতরণ করলেন সাবেক মেয়র টোটন জোয়ার্দ্দার ছবির ক্যাপশন:
আনিছ বিশ্বাস: চুয়াডাঙ্গায় জুয়েলারি সমিতির পক্ষ থেকে কর্মহীন মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে বড়বাজার সোনাপট্টিতে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুফতি মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, জুয়েলারি সমিতির সভাপতি সাইফুল হাসান জোয়ার্দ্দার টোকন প্রমুখ। এদিকে, চুয়াডাঙ্গা পৌর ৯ নম্বর ওয়ার্ডের আরামপাড়ায় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বিকেল পাঁচটার দিকে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, মাছ ব্যবসায়ী সাইদুর রহমান, মাসুদসহ স্থানীয় মুরব্বি ও গণমান্য ব্যক্তিরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)