বালু ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2020-04-06 ইং
বালু ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:
দামুড়হুদায় অবৈধভাবে বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের অভিযান প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলার ছুটিপুরে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে শান্তি রহমান (৪০) নামের এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যজিস্ট্রেট এস এম মুনিম লিংকন। গতকাল রোববার সকাল ১০টার দিকে ছুটিপুরে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। জানা যায়, দামুড়হুদা উপজেলার ছুটিপুর গ্রামের মৃত মফিজউদ্দীনের ছেলে শান্তি রহমান অবৈধভাবে বালু তুলছেন, এমন খবর পেয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মুনিম লিংকন ঘটনাস্থলে অভিযান চালান। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে দোষী সাব্যস্ত করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ সালের ৪ এর খ ধারায় শান্তি রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)