মহেশপুরে স্কুল সভাপতির বিরুদ্ধে কিশোরী ধর্ষণের অভিযোগ

আপলোড তারিখঃ 2020-04-06 ইং
মহেশপুরে স্কুল সভাপতির বিরুদ্ধে কিশোরী ধর্ষণের অভিযোগ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুরে প্রতিবন্ধী স্কুলের সভাপতির বিরুদ্ধে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত প্রতিবন্ধী স্কুলের সভাপতি ও মহেশপুর পৌরসভার বেগমপুর বাজারপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে ইকরামুল ইসলামকে আসামি করে মহেশপুর থানায় গত শনিবার একটি মামলা হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই কিশোরী মহেশপুর পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ড বেগমপুরে আরইউএন আকরাম অটিস্টিক ও প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থী। মা-হারা মেয়েটির পিতাও ওই স্কুলের ভ্যানচালক। প্রতিবন্ধী স্কুলের সভাপতি হওয়ার সূত্র ধরে কিশোরীদের বাড়িতে যাতায়াত ছিল ইকরামুলের। গত শুক্রবার স্কুলের সভাপতি ইকরামুল তাদের বাড়িতে যান। এ সময় একা পেয়ে প্রতিবন্ধী মেয়েটিকে ধর্ষণ করেন। মহেশপুর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোর্শেদ হোসেন খান জানান, বাড়িতে মেয়েটিকে একা পেয়ে ধর্ষণ করা হয়েছে। বিষয়টি জানাজানি হলে শনিবার মেয়ের পরিবার ও প্রতিবেশীরা মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেন। ওসি বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। শনিবার দুপুরে ওই কিশোরীর পিতা বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্ত ইকরামুল ইসলাম বর্তমানে পলাতক রয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)