করোনায় সতর্কতা মানতে অনীহা জীবননগরবাসীর

আপলোড তারিখঃ 2020-04-06 ইং
করোনায় সতর্কতা মানতে অনীহা জীবননগরবাসীর ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সামাজিক সচেতনতায় সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা হলেও জীবননগরের বেশিরভাগ এলাকার চিত্রই ভিন্ন। করোনার কারণে শহরে সে রকম কোনো সচেতনতা লক্ষ করা যায়নি। বরং প্রায় স্বাভাবিকভাবেই চলাফেরাসহ একে অপরে অবাধেই করছে মেলামেশা। এমনিতেই সীমান্ত এলাকা হওয়ায় এখানে করোনা সংক্রমণের ঝুঁকি বেশি। তার ওপর অবাধ চলাফেরা ও মেলামেশা সংক্রমণের ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে। গত দুইদিন সরেজমিনে জীবননগর পৌর শহর সহ বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। জনসাধারণের এমন অসচেতনতায় করোনাভাইরাস দ্রত ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে সচেতন মহল। সকাল সাড়ে ৯টার দিকে জীবননগর পৌর শহরের প্রয়োজনীয় কাঁচাবাজার, চাল, ডাল ও মাছ মাংস কিনতে নানা বয়সী নারী-পুরুষের ভিড় প্রতিদিনের চেনা দৃশ্য হয়ে দাঁড়িয়েছে। জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিরাজুল ইসলাম বলেন, প্রশাসনের পক্ষ থেকে মানুষকে সচেতন করার কাজ প্রতিনিয়তই করা হচ্ছে। পুলিশ ও সেনা সদস্যরা কাজ করছেন। এখন প্রত্যেককেই সচেতন হতে হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। অপ্রয়োজনে বাইরে না বেরিয়ে নিরাপদে ঘরে থাকা এখন সময়ের দাবি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)