চুয়াডাঙ্গায় খাদ্যসামগ্রী বিতরণ করলেন এসপি জাহিদ

আপলোড তারিখঃ 2020-04-06 ইং
চুয়াডাঙ্গায় খাদ্যসামগ্রী বিতরণ করলেন এসপি জাহিদ ছবির ক্যাপশন:
‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশ যখন জনবান্ধব পুলিশিং এ ব্যস্ত, ঠিক সেই সময়ে বৈশ্বিক সমস্যা হিসেবে বাংলাদেশেও প্রাণঘাতি করোনাভাইরাস (কোভিড-১৯)-এর প্রাদুর্ভাব দেখা দেয়। উন্নত বিশ্ব এই প্রাণঘাতি ভাইরাস প্রতিরোধের অন্যতম কৌশল লকডাউন কর্মসূচী ঘোষণা করে। বাংলাদেশ সরকারও করোনাভাইরাস প্রতিরোধে লকডাউন কর্মসূচি ঘোষণা করলে কর্মবঞ্চিত গরিব, দুস্থ ও অসহায় মানুষ যখন অন্ন সংস্থানের অভাবে দিশেহারা, ঠিক তখনই বিষয়টি অনুধাবন করে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জাহিদুল ইসলাম নিজ উদ্যোগে ‘মানুষ মানুষের জন্য, পুলিশ জনগণের বন্ধু, সেবাই পুলিশের ধর্ম’ এই ব্রত সামনে রেখে চুয়াডাঙ্গা জেলার তৃণমূলে অসহায় গরিব দুঃখীদের মাঝে ২৯ মার্চ থেকে ধারাবাহিকভাবে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি গ্রহণ করেন। যার ফলশ্রুতিতে প্রতিদিনের ন্যায় গতকাল রোববার দিনব্যাপী পুলিশ সুপার জাহিদুল ইসলাম তার কার্যালয়ে কর্মবঞ্চিত গরিব ও দুস্থ ১০০টি পরিবারের মধ্যে ৩ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি আলু, আধা লিটার সয়াবিন তেল, এ প্যাকেট লবন, ৫০০ গ্রাম পিয়াজ, ১০০ গ্রাম গুড়া হলুদসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন। -বিজ্ঞপ্তি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)