গাংনীতে ভ্রাম্যমাণ আদালতে ৭ ব্যবসায়ীকে জরিমানা

আপলোড তারিখঃ 2020-04-05 ইং
গাংনীতে ভ্রাম্যমাণ আদালতে ৭ ব্যবসায়ীকে জরিমানা ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলার গাংনী উপজেলার বিভিন্ন স্থানে ৭ ব্যবসায়ীকে মোট ৬ হাজার ৪ শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে সরকারি আইন অমান্য করায় ব্যবসায়ীদেরকে জরিমানা করা হয়। জরিমানা প্রদানকারী ব্যবসায়ীরা হলো বামুন্দী বাজারের এনকে বস্ত্রালয় অ্যান্ড শাড়ি ঘরের স্বত্বাধিকারী ও আবুল কালামের ছেলে আমানুল্লাহ ৫ হাজার টাকা, কড়–ইগাছি গ্রামের আজিজুল হকের ছেলে টুটুল ১ শ, বড় বামন্দি গ্রামের খোদা বক্সের ছেলে আক্তার ১ শ, আড়পাড়া গ্রামের ওসমান আলীর ছেলে অসিমুদ্দিন ১ শ, হাড়িয়াদহ গ্রামের তবির উদ্দিনের মেয়ে সাবিনা ৫ শ, গাংনী গ্রামের মজের আলীর ছেলে তাহের আলী ১ শ এবং আনসার আলীর ছেলে নওশাদ আলী ৫ শ টাকা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা রহমান। গাংনী থানা পুলিশের একটি টিম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)