ছবির ক্যাপশন:
মুজিবনগর অফিস:
মুজিবনগর উপজেলার বিশ্বনাথপুরে ভৈরব নদের পাড়ে অবৈধভাবে মাটি কাটার অপরাধে দুইজনের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার দুপুরে ভৈরব নদীর পাড়ে এ আদালত বসানো হয়। বিশ্বনাথপুর গ্রামের ফয়জদ্দিন ম-লের ছেলে বাবলু ও একই গ্রামের আনারুলের ছেলে ইমনের কাছ থেকে এ জরিমানা আদায় করা হয়। আদালত পরিচালনা করেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি। এ বিষয়ে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বিশ্বনাথপুর গ্রামের কিছু লোক অবৈধভাবে ভৈরব নদীর পাশে থেকে মাটি উত্তোলন করে জায়গাটি গর্ত করে ফেলছে। যে কারণে যেকোনো সময় পাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর এভাবে সরকারি মাটি অবৈধভাবে উত্তোলন করা অনেক বড় অপরাধ। গতকাল সকালে গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর জানতে পারার পর সেখানে অভিযান চালানো হয়। পরে তাঁদের একসঙ্গে হাতেনাতে ধরতে পেরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু মহাল ও মাটি ব্যবস্থাাপনা আইন ২০১০ ধারা ৪ ও ১৫ ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
