ডা. ওয়ালিউর রহমান নয়ন সুস্থ আছেন, রোগী দেখছেন

আপলোড তারিখঃ 2020-04-05 ইং
ডা. ওয়ালিউর রহমান নয়ন সুস্থ আছেন, রোগী দেখছেন ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সিনিয়র সার্জারি কনসালটেন্ট ডা. ওয়ালিউর রহমান নয়ন কয়েকদিন যাবত অসুস্থ বলে গুজব ওঠে। কিন্তু খোঁজ নিয়ে জানা যায়, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং নিয়মিত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তাঁর ওপর অর্পিত সরকারি দায়িত্বপালন করছেন এবং হাসপাতালে রোগীও দেখছেন। তবে তিনি ব্যক্তিগত চেম্বারে করোনাভাইরাসের কারণে রোগী দেখছেন না। তিনি জানান, কিছুদিন পূর্বে তিনি সপরিবারে দেশের বাইরে বেড়াতে গিয়েছিলেন। তবে করোনা মোকাবিলায় তিনি সপরিবারের কোয়ারেন্টাইনে ছিলেন এবং কোয়ারেন্টাইনের মেয়াদও শেষ হয়েছে। তাঁর পরিবারে কারো সর্দি-জ্বর ও কাশি নেই। আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে ভালো আছি। সম্প্রতি ডা. ওয়ালিউর রহমান নয়ন তাঁর ফেসবুক টাইমলাইনে একটি পোস্ট করেন। ওই পোস্টে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে পরিবারের সকলকে নিয়ে খুব ভালো আছি। প্রাইভেট চেম্বার বন্ধ থাকলেও চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পূর্বের মতোই চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছি। আপনার চিকিৎসা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে সদর হাসপাতালে আসুন। সকলের নিকট দোয়া চাই, যেন এই কঠিন পরিস্থিতিতে নিজে সুস্থ থেকে চুয়াডাঙ্গাবাসীর সেবা করে যেতে পারি। আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করি, তিনি যেন আমাদের সকলকে হেফাজত করেন। আপনার যেকোনো জরুরি সার্জিক্যাল সমস্যার জন্য মোবাইলে যোগাযোগ করতে পারেন।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)