চুয়াডাঙ্গায় ১১ এপ্রিল পর্যন্ত দোকানপাট বন্ধ থাকবে

আপলোড তারিখঃ 2020-04-05 ইং
চুয়াডাঙ্গায় ১১ এপ্রিল পর্যন্ত দোকানপাট বন্ধ থাকবে ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাস আতঙ্কে ১১ এপ্রিল পর্যন্ত দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখা। তবে কাঁচাবাজার, মুদি দোকান, ওষুধের দোকান এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যসমূহের দোকান এ সময়ে খোলা থাকবে। গত শনিবার বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আসাদুল হোসেন জোয়ার্দ্দার লেমন ও সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখা দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত বাড়িয়েছে। ১১ এপ্রিল পর্যন্ত দোকানপাট বন্ধ রাখা হবে। তবে এ সময় খোলা থাকবে ওষুধের দোকান, মুদি দোকান, চাল, আটা, কাঁচা বাজার, মাছ-মাংস, ফলের দোকান, সুপারশপ, বেকারি, মোবাইল রিচার্জসহ নিত্যপ্রয়োজনীয় দোকানসমূহ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)