মুজিবনগরে ভ্রাম্যমাণ আদালতে ২৪ জনকে জরিমানা

আপলোড তারিখঃ 2020-04-05 ইং
মুজিবনগরে ভ্রাম্যমাণ আদালতে ২৪ জনকে জরিমানা ছবির ক্যাপশন:
মুজিবনগর অফিস: মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলায় করোনাভাইরাস প্রতিরোধে অভিযান চালানো হয়েছে। মুজিবনগর উপজেলার বিভিন্ন স্থানে অযথা ঘোরাফেরা ও সামাজিক দূরত্ব বজায় না রাখা এবং চায়ের দোকান খোলা রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালত ২৪ জনের কাছ থেকে ৪ হাজার ৯ শ টাকা জরিমানা আদায় করেছেন। গতকাল শনিবার মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজার, দারিয়াপুর, খানপুর, বিধ্যাধরপুর, মোনাখালী, বিশ্বনাথপুর, শিবপুর ও গোপালনগর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উসমান গনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)