আলমডাঙ্গায় প্রয়োজন ছাড়া বের হওয়ায় ১০ জনকে জরিমানা

আপলোড তারিখঃ 2020-04-05 ইং
আলমডাঙ্গায় প্রয়োজন ছাড়া বের হওয়ায় ১০ জনকে জরিমানা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় বিনা প্রয়োজনে ঘর থেকে বের হওয়ায় ১০ জনকে ৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত আলমডাঙ্গা শহরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লিটন আলী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলা প্রশাসন ও থানা পুলিশের পক্ষ থেকে মাইকিং করে জনসাধারণকে ঘরে থাকার অনুরোধ জানানো হয়। জানা যায়, বিনা প্রয়োজনে ঘর থেকে বের হয়ে ঘোরাফেরা করার অভিযোগে আলমডাঙ্গা আল তায়েবা মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গোবিন্দপুর গ্রামের ছোটনকে ৫ শ টাকা, আলমডাঙ্গা শহরের মোমিনকে ২ শ টাকা, ভাটপাড়া গ্রামের অর্জুনকে ৫ শ টাকা, আলমডাঙ্গা শহরের শাফায়েতকে ৫ শ টাকা, কালিদাসপুরের রোজনুজ্জামানকে ২ শ টাকা, বটিয়াপাড়ার রাজিবকে ৫ শ টাকা, গোবিন্দপুরের রুবেলকে ৫ শ টাকা, জেহালার ফয়সালকে ৫ শ টাকা, আলমডাঙ্গা এটিম মাঠে বসে আড্ডা দেওয়ার কারণে আনন্দধামের আকিবকে ৩ শ টাকা, এরশাদপুর গ্রামের লিমনকে ৩ শ টাকাসহ মোট ১০ জনকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)