ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বামনগাছা এলাকায় ট্রাকের ধাক্কায় মামুন ম-ল (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। গতকাল শনিবার সকালে মহেশপুর-ভৈরবা সড়কের বামনগাছা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মামুন ম-ল উপজেলার সাতপোতা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন রংমিস্ত্রী। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ হোসেন খানা জানান, রং মিস্ত্রি মামুন ম-ল গ্রাম থেকে তাঁর সহযোগি শাওন হোসেনকে (২৫) নিয়ে মোটরসাইকেলযোগে ভৈরবা যাচ্ছিলেন। পথের মধ্যে মহেশপুর-ভৈরবা সড়কের বামনগাছায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি সিমেন্ট বোঝায় ট্রাক তাঁদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে দুইজন গুরুতর আহত হন। সেখান থেকে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মামুন ম-লকে মৃত ঘোষণা করেন। অন্যজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
