স্বাভাবিক হচ্ছে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের রোগীর সংখ্যা

আপলোড তারিখঃ 2020-04-05 ইং
স্বাভাবিক হচ্ছে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের রোগীর সংখ্যা ছবির ক্যাপশন:
রুদ্র রাসেল: করোনা আতঙ্কে গত ১০ দিন আগেও রোগীর অভাবে থমথমে হয়ে পড়েছিল চুয়াডাঙ্গা সদর হাসপাতাল। করোনার ভয়াবহতার মধ্যেও ১০ দিনের ব্যবধানে হাসপাতালে আবার স্বাভাবিক হচ্ছে রোগীর উপস্থিতি। গতকাল শনিবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগ ও বর্হিবিভাগে চিকিৎসা নিয়েছে প্রায় ৫ শতাধিক নারী, পুরুষ ও শিশু। এদিকে গত ২৪ মার্চেও যে সময়টাতে রোগীদের ভিড়ে হাসপাতালে পা ফেলে চলা দায় হয়ে যায়, সেখানে করোনা আতঙ্কে একেবারে থমথমে ছিল ১ শ শয্যার চুয়াডাঙ্গা সদর হাসপাতালটি। জরুরি রোগী ছাড়া হাসপাতালে আসেনি কেউ। ২৪ মার্চ মঙ্গলবার সারা দিনে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের বর্হিবিভাগে ১৬৫ জন, জরুরি বিভাগে মাত্র ৮০ জন রোগী চিকিৎসা নেয়। ভর্তি হয় নারী, পুরুষ ও শিশুসহ মাত্র ৪২ জন। এদের মধ্যে ভর্তির কিছুক্ষণ পর ছুটি নিয়ে বাড়ি ফিরে গেছে অনেকে। তবে বর্তমানে স্বাভাবিক হচ্ছে রোগীর উপস্থিতি। হাসপাতালের বর্হিবিভাগে গতকাল পুরুষ ও মহিলা টিকেট কাউন্টারে টিকেট বিক্রি হয় ৩০০টি এবং জরুরি বিভাগ ও ফ্লু কর্ণারে চিকিৎসা নিয়েছে আরও দুই শতাধিক নারী, পুরুষ ও শিশু। এ বিষয়ে জানতে চাইলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শামীম কবির বলেন, করোনা আতঙ্কে গত ২৪ মার্চ থেকে হঠাৎ করেই রোগীর উপস্থিতি একেবারেই কমে যায়। তবে বর্তমানে হাসপাতালের রোগীর সংখ্যা স্বাভাবিক হচ্ছে। মোবাইল ফোনে যথারীতি রোগীদের সেবা দেওয়া হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)