সর্দি-জ্বরে পুলিশ সদস্যের মৃত্যু, করোনা আতঙ্ক

আপলোড তারিখঃ 2020-04-05 ইং
সর্দি-জ্বরে পুলিশ সদস্যের মৃত্যু, করোনা আতঙ্ক ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কোটচাঁদপুরে সর্দি, জ্বর ও কাশিতে এনামুল হক সুজা (৫৯) নামের এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মৃত্যুবরণ করেছেন। বেশ কয়েক দিন অসুস্থ থাকার পর গতকাল শনিবার ভোরে তিনি মারা যান। তাঁর মৃত্যুর সংবাদ পেয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. আ. রশীদের নের্তৃত্বে একটি মেডিকেল টিম মৃত ব্যক্তির বাড়িতে উপস্থিত হয়ে তাঁর নমুনা সংগ্রহ করেন। নিহত সুজা পুলিশের অবসরপ্রাপ্ত একজন কনস্টেবল ছিলেন। ডা. আ. রশীদ বলেন, শহরের পুরোনো পশুহাট এলাকার বাসিন্দা এনামুল হক সুজার অসুস্থতার সংবাদ প্রতিবেশীদের কাছ পেয়ে গত শুক্রবার গভীর রাতে তিনি রাতেই তাঁর বাড়িতে গিয়ে কাশি ও বমির চিকিৎসা দেন। সুজা কয়েক দিন পূর্বে ফরিদপুরে থাকার পর বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়েন। তাঁর পরিবারের লোকজন ও প্রতিবেশী ডাক্তারের কাছে তাঁর এ রোগের কথা চেপে রাখেস। ডা. আ. রশীদ আরও জানান, গতকাল শনিবার ভোরে বাড়িতে সুজা মারা গেলে এলাকার মানুষের মধ্যে করোনা আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, চিকিৎসক ও পুলিশ ওই বাড়িতে ছুটে যায় এবং বাড়িটির আশপাশ থেকে উৎসুক জনতাকে সরিয়ে দেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন সুলতানা জানান, প্রশাসনের উপস্থিতিতে পৌর কবরস্থানে সুজার লাশ দাফনের প্রক্রিয়া চলছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)