ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাসের সংক্রমণ রোধের জন্য সারা দেশব্যাপী বন্ধ ঘোষণার কারণে কর্মহীন হয়ে পড়া সেলুনের কাজে কর্মরত ব্যক্তিদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার রাত আটটায় চুয়াডাঙ্গা রাহেলা খাতুন গার্লস একাডেমি স্কুল প্রাঙ্গণে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চুয়াডাঙ্গা শহরে সেলুনের কাজে কর্মরত ৮৫ জনকে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন। প্রত্যেককে ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি লবন, ১ কেজি চিড়া, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি মুসুরির ডাল ও একটি করে সাবান তুলে দেন তিনি। খাদ্যসামগ্রী পেয়ে সবাই খুশি মনে বাড়ি ফিরেছেন। খাদ্যসামগ্রী বিতরণকালে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, করোনাভাইরাস মোকাবিলায় সরকারের নির্দেশনা অনুযায়ী কর্মজীবী মানুষগুলো সবাই কর্মহীন হয়ে পড়েছে। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্মহীন মানুষগুলো পরিবার নিয়ে যাতে কষ্ট না করে, সে কারণে তাঁদেরকে প্রধানমন্ত্রীর নিজ তহবিল থেকে খাবারের ব্যবস্থা করেছেন।
খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম, পৌর মেয়র ওবায়দুর রহমান চেীধুরী জিপু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি, সহসভাপতি কামাল উদ্দীন জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতির প্রচার সম্পাদক মাফিজুর রহমান মাফি প্রমুখ।
