কার্পাসডাঙ্গা বাজারে ফলব্যবসায়ীকে জরিমানা

আপলোড তারিখঃ 2020-04-04 ইং
কার্পাসডাঙ্গা বাজারে ফলব্যবসায়ীকে জরিমানা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ফল ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিউদ্দিন। এ সময় কার্পাসডাঙ্গা বাজারের কাস্টম মোড়ে অবস্থিত বিসমিল্লাহ ফলঘর ও কনফেকশনারির মালিক রহেদকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯-এর ৫১ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতায় করেন দামুড়হুদা মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হারুন ও অফিস সহায়ক রফিকুল ইসলাম প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)