চুয়াডাঙ্গায় ফ্রেন্ডশীপ ব্যাডমিন্টন প্রতিযোগিতায় তরিকুল-জিয়াউল জুটি চ্যাম্পিয়ন

আপলোড তারিখঃ 2017-02-23 ইং
চুয়াডাঙ্গায় ফ্রেন্ডশীপ ব্যাডমিন্টন প্রতিযোগিতায় তরিকুল-জিয়াউল জুটি চ্যাম্পিয়ন ছবির ক্যাপশন:

`DSCN7519`চুয়াডাঙ্গায় ফ্রেন্ডশীপ ব্যাডমিন্টন প্রতিযোগিতায় তরিকুল-জিয়াউল জুটি চ্যাম্পিয়ন নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয়ের চত্বরে ২দিন ব্যাপী অনুষ্ঠিত ফ্রেন্ডশীপ ব্যাডমিন্টন টূর্নামেন্টে এনডিসি তরিকুল ও প্রকৌশলী জিয়াউল জুটি চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত ফাইনাল খেলায়  ম্যাজিষ্ট্রেট ফখরুল ইসলাম ও কামরুজ্জামান কাজল জুটিয়ে হারিয়ে এনডিসি তরিকুল ও প্রকৌশলী জিয়াউল জুটি চ্যাম্পিয়ন হন। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুর রাজ্জাক। খেলাটি পরিচালনা করেন জাতীয় পর্যায়ের ব্যাডমিন্টন খেলোয়ার রোকনুজ্জামান রোকন। উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি সন্ধ্যায় ৮ দলেে অংশগ্রহনে অনুষ্ঠিত ব্যাডমিন্টন টূর্নামেন্টের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)