গাংনীতে করোনা সন্দেহের রোগী করোনায় আক্রান্ত নন

আপলোড তারিখঃ 2020-04-04 ইং
গাংনীতে করোনা সন্দেহের রোগী করোনায় আক্রান্ত নন ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরের গাংনী হাসপাতালের আইসোলেশনে থাকা সেই রোগীর শরীরে করোনাভাইরাস নেই। আইইডিসিআর-এ রোগীর শরীরের নমুনা পরীক্ষা করে কোভিড-১৯ নেগেটিভ বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ। ফলে তাঁর বাড়িসহ আশেপাশের ১০টি বাড়ির লকডাউন প্রত্যাহার করেছে প্রশাসন। গাংনী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রিয়াজুল আলম বলেন, ‘আইইডিসিআর থেকে ওই রোগীর শরীরের নমুনা পরীক্ষা প্রতিবেদনে কোভিড-১৯ নেগেটিভ পাওয়া গেছে। গতকাল শুক্রবার দুপুরে আমরা পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছি।’ এদিকে রোগীর বাড়িসহ গাড়াডোব গ্রামের আশেপাশের ১০টি বাড়ির লকডাউন প্রত্যাহার করেছে প্রশাসন। বিষয়টি নিশ্চিত করে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান বলেন, ‘নমুনা পরীক্ষা রিপোর্টে আমরা স্বস্তি পেয়েছি। স্বাস্থ্য বিভাগের পরামর্শে লকডাউন প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, গাড়াডোব গ্রামের ৫২ বছর বয়সী রুহুল আমিন কয়েকদিন ধরে জ্বর, হাপানি আর সর্দি কাশিতে ভুগছিলেন। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাঁকে গত মঙ্গলবার রাতে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বুধবার তাঁকে আইসোলেশন সেন্টারে নেওয়া হয় এবং নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠায় স্বাস্থ্য বিভাগ। একই সঙ্গে তাঁর বাড়িসহ আশেপাশের ১০টি বাড়ি লকডাউন করা হয়। এদিকে, মেহেরপুর জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় মেহেরপুর জেলায় করোনাভাইরাস সংক্রমণ রোধে অধিক নিরাপত্তার জন্য ১২ জনকে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। তাঁদের বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলায়। বর্তমানে মেহেরপুর জেলায় মোট ৬১ জন হোম কোয়ারেন্টাইনে আছেন। আর ৪৯৮ জনকে হোম কোয়ারেন্টিনের মেয়াদ শেষ হওয়ায় তাঁদের ছাড়পত্র দেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)