আলমডাঙ্গায় মসজিদের জানালা ভাঙলো যুবক

আপলোড তারিখঃ 2020-04-04 ইং
আলমডাঙ্গায় মসজিদের জানালা ভাঙলো যুবক ছবির ক্যাপশন:
করোনা : শারীরিক দূরত্ব বজায় রেখে বসতে বলায় ক্ষুদ্ধ হয়ে ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: আলমডাঙ্গা উপজেলার ডাউকি গ্রামে জুমার নামাজে মসজিদে শারীরিক দূরত্ব বজায় রেখে বসতে বলায় মসজিদ ভাঙচুর ও হামলার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। নামাজ শেষে মুসল্লিরা একজোট হয়ে হামলাকারী ওই যুবককে ধাওয়া করলে তিনি গ্রাম ছেড়ে পালিয়ে যান। খবর পেয়ে আলমডাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বর্তমানে এ গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে। গতকাল শুক্রবার জুমার নামাজের সময় উপজেলা ডাউকি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার ছিল পবিত্র জুমার দিন। বর্তমানে সারা বিশ্বে করোনভাইরাস (কোভিড-১৯) ছড়িয়ে পড়ার আতঙ্ক বিরাজ করছে সারা দেশে। এ কারণে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) দেওয়া নিয়মানুযায়ী বেলা একটার দিকে জুমার জামাত আদায়ের নির্দেশ দেওয়া হয়। এছাড়া জামাতে ঐক্যবদ্ধ হওয়া মুসল্লিদের দূরত্ব বজায় রেখে জামাত আদায়ের নির্দেশ দেয় ইফা। ইফার নির্দেশনা অনুযায়ী ডাউকি গ্রামের বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী সব মুসল্লিকে দিকনির্দেশনা প্রদান করেন এবং এ নির্দেশনানুযায়ী নামাজ শুরু হয়। কিন্তু ডাউকি গ্রামের ঝণ্টুর ছেলে রবিন ওরফে রুবেল (২৫) এ নির্দেশনা না মেনে ক্ষিপ্ত হয়ে মসজিদে নামাজ না পড়ে বাইরে বের হয়ে যান। বাইরে এসে তিনি মসজিদের টিউবওয়েল ও মসজিদের জানালার গ্লাস ভাঙচুর করেন। গ্লাস ভাঙার কারণে মসজিদ কমিটির ক্যাশিয়ার আফজাল হোসেন সামান্য আঘাত পান। মসজিদ কমিটির সভাপতি মণ্টু মিয়া জানান, বিলম্বে নামাজ পড়তে মসজিদে প্রবেশ করেন রবিন। গা-ঘেষে বসলে তাঁকে দুরুত্ব বজায় রাখতে বলা হয়। এ সময় ক্ষিপ্ত হয়ে রবিন মসজিদ থেকে বের হয়ে যান। পরে নামাজ শুরু হলে তিনি মসজিদে ভাঙচুর করেন। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর জানান, ‘সবাইকে আইন নিজের হাতে তুলে না নিতে অনুরোধ করা হয়েছে। ওই যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সংবাদ লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে ওই যুবক গ্রাম ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)