চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত ইতালি ফেরত যুবক সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন

আপলোড তারিখঃ 2020-04-04 ইং
চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত ইতালি ফেরত যুবক সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত ইতালি ফেরত এক যুবক ১৫ দিন আইসোলেশনে থাকার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গত মঙ্গলবার বিকেলে সদর হাসপাতাল থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়। এদিন বিকেলে জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান। সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান জানান, করোনার উপসর্গ নিয়ে গত ১৬ মার্চ সদর হাসপাতালে ভর্তি হন ইতালি ফেরত ওই যুবক। এরপর তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেখে নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়। ১৯ মার্চ তাঁর দেহে ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করে আইইডিসিআর। এরপর থেকে তাঁকে সদর হাসপাতালে রাখা হয়। সেখানে সঙ্গহীন রেখেই তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। এর মধ্যে বেশ কয়েকবার নমুনা সংগ্রহ করে তাঁর শরীরের অবস্থা জানা যায়। ধীরে ধীরে তাঁর অবস্থার উন্নতি ঘটে। সবশেষ তাঁর নমুনা পরীক্ষা শেষে শরীরে করোনাভাইরাসের উপস্থিত পাওয়া যায়নি। তাই তাঁকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে তিনি বাড়িতে অবস্থান করতে পারবেন এবং সাধারণ মানুষের মতোই চলাফেরা করতে পারবেন বলেও জানান সিভিল সার্জন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)