করোনাভাইরাস প্রতিরোধে দামুড়হুদায় পুলিশের সচেতনতামূলক মাইকিং

আপলোড তারিখঃ 2020-04-04 ইং
করোনাভাইরাস প্রতিরোধে দামুড়হুদায় পুলিশের সচেতনতামূলক মাইকিং ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: প্রাণঘাতি করোনাভাইরাস থেকে রক্ষা পেতে জনসচেতনতামূলক মাইকিং করেছেন দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক। গত বৃহস্পতিবার দিনব্যাপী দামুড়হুদা থানার বিভিন্ন বাজারে তিনি এ মাইকিং করেন। এ সময় দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জনগণকে হ্যান্ড মাইকে বলেন, এলাকার সব প্রকার সভা-সেমিনার, সাংস্কৃতিক ও ধর্মীয় গণজমায়েত না করাসহ গণপরিবহনে যাতায়াত সীমিত করতে হবে। কাঁচা বাজার, ওষুধ, খাবার, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দোকান ব্যতীত সব প্রকার দোকান বন্ধ থাকবে এবং সন্ধ্যার পর শুধুমাত্র ওষুধের দোকান ব্যতীত সব প্রকার চায়ের দোকানসহ অন্য সব দোকান বন্ধ রাখতে হবে। তা ছাড়া বিনা প্রয়োজনে বাড়ির বাইরে না এসে বাড়িতে অবস্থান করার জন্য অনুরোধ করেন তিনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)