বাসা ভাড়ার অর্ধেক টাকা মওকুফ, বাকি অর্ধেক ব্যয় হবে গরিব প্রতিবেশীদের কল্যাণে

আপলোড তারিখঃ 2020-04-04 ইং
বাসা ভাড়ার অর্ধেক টাকা মওকুফ, বাকি অর্ধেক ব্যয় হবে গরিব প্রতিবেশীদের কল্যাণে ছবির ক্যাপশন:
রিয়াজ উদ্দীন, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জে এক ব্যবসায়ী তাঁর বাসায় ভাড়ায় বসবাসকারীদের নিকট থেকে ভাড়া অর্ধেক নেওয়া ও বাকি অর্ধেক টাকা তাঁর এলাকার অসহায় গরিব মানুষের খাবারের জন্য ব্যয় করবেন বলে ঘোষণা দিয়েছেন। গতকাল শুক্রবার সকালে এমন ঘোষণা দিয়েছেন শহরের বিশিষ্ট ভূষিমাল ব্যবসায়ী মো. মকবুল হোসেন। তিনি ঝিনাইদহের কালীগঞ্জ শহরের কোলা নিয়ামতপুর ভ্যান স্ট্যান্ডে বসবাস করেন। ব্যবসায়ী মকবুল হোসেন জানান, কালীগঞ্জ শহরের কোলা রোডে দুটি বাড়ি আছে তাঁর। একটিতে নিজেরা বসবাস করেন, অন্যটিতে ৩টি পরিবার ভাড়ায় বসবাস করে। এসব পরিবারের কর্তারা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। বর্তমান সারা দেশের করোনার সতর্কের জন্য তাঁদের কাজ নেই। ফলে তাঁদের রোজগার না হলেও সংসারে খরচ থেমে নেই। এমন অবস্থায় তাঁদের কথা চিন্তা করে তিনি বাসা ভাড়ার অর্ধেকটা না নেওয়ার ঘোষণা দিয়েছেন। আর বাসাভাড়ার বাকি অংশ তিনি তাঁর প্রতিবেশীদের মধ্যে যাঁরা গরিব-অসহায় কর্মহীন আছেন, তাঁদের জন্য ব্যয় করছেন। তিনি বলেন, দেশের করোনা পরিস্থিতির জন্য মানুষ কাজে না যেতে পেরে আর্থিকভাবে খুব কষ্টে আছে। গতকাল শুক্রবার সকালে তাঁর মহল্লায় যাঁরা গরিব আছেন, তাঁদের মধ্যে মোট ২৩ জনকে ৫ কেজি চাল, ২ কেজি করে আলুসহ খাদ্যসামগ্রীর একটি প্যাকেট বাড়ি বাড়িতে পৌঁছে দিয়েছেন। মকবুল হোসেনের স্ত্রী স্কুলশিক্ষিকা নাজমুন্নাহার জানান, করোনা পরিস্থিতির কাটিয়ে উঠতে না পারলে আগামী মাস থেকে বাকি অর্ধেক ভাড়াও নিবেন না। মানুষ মানুষের জন্য, তাই তিনি বলেন, সাধ্যমত গরিব প্রতিবেশীদের সাহায্যও করে যাবেন। তিনি আরও বলেন, শুধু সরকারি সাহায্যের ওপর নির্ভরশীল না হয়ে বিত্তবানেরা সাধ্যমত নিজ নিজ প্রতিবেশীদের দিকে একটু সুদৃষ্টি দিলে সবাই মিলে ভালো থাকা যাবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)