চুয়াডাঙ্গায় সংবাদপত্রের সঙ্গে জড়িত ব্যক্তিদেরকে ত্রাণ প্রদান

আপলোড তারিখঃ 2020-04-04 ইং
চুয়াডাঙ্গায় সংবাদপত্রের সঙ্গে জড়িত ব্যক্তিদেরকে ত্রাণ প্রদান ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: বিশ্বব্যাপী দুঃখ-দুর্দশা সৃষ্টিকারী করোনাভাইরাস আক্রান্তের কারণে মানুষ দুঃসময় পার করছে। এ অবস্থায় চুয়াডাঙ্গার স্থানীয় ও ঢাকা থেকে প্রকাশিত সব দৈনিক পত্রিকা বন্ধ থাকার কারণে এ পেশার সঙ্গে জড়িত ব্যক্তিরা কর্মহীন হয়ে পড়েছেন। এর পরিপ্রেক্ষিত চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচির ব্যবস্থাপনায় ও চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপুর অর্থায়নে তাঁদের মধ্যে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। গত বৃহস্পতিবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব ভবনের তৃতীয় তলায় সংবাদপত্রের সঙ্গে জড়িত ৪৯ জনকে ১০ কেজি করে চাল ও পৌরসভা কর্তৃক প্রস্তুতকৃত একটি করে হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আজাদ মালিতা, দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, প্রেসক্লাবের নির্বাহী সদস্য রফিক রহমান, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, বণিক বার্ত্রা ও জিটিভির চুয়াডাঙ্গা প্রতিনিধি রিফাত রহমান, আলমঙ্গীর কবির শিপলু, দৈনিক সময়ের সমীকরণ-এর বিজ্ঞাপন ব্যবস্থাপক সেলিমুল হাবিব সেলিম প্রমুখ। উল্লেখ্য, গত বুধবার রাতে চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, যুবলীগের নেতা মাফিজুর রহমান মাফি ও ছাত্রলীগের নেতা জ্যাকি নিজ হাতে এসব খাদ্যসামগ্রী প্রেসক্লাব নেতৃবৃন্দের নিকট হস্তান্তর করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)