ঝিনাইদহে ১০ দিনের খাবার পেল ২ শতাধিক পরিবার

আপলোড তারিখঃ 2020-04-02 ইং
ঝিনাইদহে ১০ দিনের খাবার পেল ২ শতাধিক পরিবার ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: করোনার প্রভাবে সারা দেশের ন্যায় ঝিনাইদহেও বিপাকে পড়েছেন খেটে খাওয়া নি¤œ আয়ের মানুষগুলো। বাইরে বের হতে না পারায় কর্মহীন হয়ে পড়েছেন তাঁরা। দিন এনে দিন খাওয়া সেই দুই শতাধিক মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে জোহান কোম্পানি লিমিটেড। দিনব্যাপী শহরের আরাপপুর, ডাকবাংলাসহ বিভিন্ন এলাকার ২ শতাধিক পরিবারের মধ্যে ১০ দিনের খাবার তুলে দেওয়া হয়। প্রতিটি পরিবারের মধ্যে ১৫ কেজি চাল, ২ কেজি ডাল, আড়াই কেজি আলু, তেল ও সাবান বিতরণ করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে কোম্পানির চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন তাঁদের মধ্যে খাবার তুলে দেন। কাজ না থাকায় অভাব-অনটনে থাকা পরিবারগুলো এই খাবার পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)