শৈলকুপায় সুদখোরদের অত্যাচারে ওষুধ ব্যবসায়ীর আত্মহত্যা

আপলোড তারিখঃ 2020-04-02 ইং
শৈলকুপায় সুদখোরদের অত্যাচারে ওষুধ ব্যবসায়ীর আত্মহত্যা ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকূপায় সুদখোরদের অত্যাচার সহ্য করতে না পেরে ইতাহার আলী (৩৫) নামে এক ওষুধ ব্যবসায়ী বিষপানে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (০২ এপ্রিল) দুপুরে শৈলকুপা উপজেলার দহকুলা গ্রামে এ ঘটনা ঘটে। গাড়াগঞ্জ বাজারের মিয়া ফার্মেসির মালিক ইতাহার আলী দহকুলা গ্রামের জহুরুল হক পায়রা মিয়ার ছেলে। পারিবারিক সূত্রে বলা হয়েছে, এসএমসির ডিলারশিপ নেওয়ার জন্য এক ব্যক্তির কাছে ২৫ লাখ টাকা দেন ইতাহার আলী। এই টাকা তিনি এলাকার বিভিন্ন সুদখোরদের কাছ থেকে নেন। এদিকে ডিলারশিপ না দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায় এসএমসিতে চাকরিরত ওই ব্যক্তি। এ ঘটনায় হতাশ হয়ে পড়েন ইতাহার আলী। এদিকে, সুদ এবং আসল টাকার জন্য ইতাহার আলীর ওপর চাপ দিতে থাকেন এলাকার প্রভাবশালী সুদখোররা। এ নিয়ে এলাকায় বেশ কয়েকবার সালিশ বৈঠক হয়। সুদের টাকার চাপে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন ইহাতার আলী। এ জের ধরে বৃহস্পতিবার দুপুরে দুশ্চিন্তায় বিষপান করেন ইতাহার আলী। এ সময় তাঁকে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে ভার্তি করা হলে সেখানে তাঁর মৃত্যু হয়। ইতাহার আলীর চাচা ঝিনাইদহের বিশিষ্ট আইনজীবী সাদ্দাতুর হাদী জানান, তাঁর ভাতিজা এলাকার বহু সুদখোরের কাছ থেকে টাকা নিয়েছিলেন। তাঁদের অত্যাচারে মূলত তিনি আত্মহত্যা করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)