মানুষকে ঘরে ফেরাতে মেহেরপুর ট্রাফিক পুলিশের অভিযান

আপলোড তারিখঃ 2020-04-02 ইং
মানুষকে ঘরে ফেরাতে মেহেরপুর ট্রাফিক পুলিশের অভিযান ছবির ক্যাপশন:
মেহের আমজাদ,মেহেরপুর : করোনা ভাইরাস প্রতিরোধে মানুষকে ঘরে থাকতে বলা হচ্ছে। এরপরও কিছু কিছু মানুষ সরকারি নির্দেশনা না মেনে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়। সেই সাথে কিছু কিছু গনপরিবহনও দেখা যাচ্ছে অবাধে বিচরণ করতে। এই সব মানুষকে ঘরে ফেরাতে অভিযানে নেমেছে জেলা ট্রাফিক পুলিশ। গতকাল বুধবার দুপুর থেকে পুলিশ সুপার এস এম মুরাদ আলির নির্দেশে শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়। সেই সাথে অপ্রয়োজনীয় ভাবে অবৈধ ট্রাকটর প্রধান সড়কে চলাচলের কারনে চালকের বিরুদ্ধে মামলা করে ট্রাফিক পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন টিআই ওয়ান ইসমাইল হোসেন, এসময় সহযোগীতা করেন টিআই টু- মুজতবা সহ জেলা পুলিশের বেশ কয়েকজন সদস্য।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)