ছবির ক্যাপশন:
মেহের আমজাদ,মেহেরপুর (০১-০৪-২০২০)
মেহেরপুরে সামজিক দুরত্ব নিশ্চিত করতে প্রশাসনের অভিযান মেহেরপুরে করোনা ভাইরাস মোকাবেলায় জন সচেতনতা সৃষ্টি ও সামাজিক দুরত্ব নিশ্চিত করতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার প্রচারণা অভিযান চালিয়েছেন।গতকল বুধবার দুপুরে মেহেরপুরের প্রধান সড়ক গুলোতে জন সাধারণের মঝে এই প্রচার অভিযান চালানো হয়।এ সময় মেহেরপুর জেলা প্রশাসক নিম্ন আয়ের পরিবহন চালক ও কর্মহীন হয়ে পড়া মানুষদের বাসায় অবস্থানের জন্য বলেন। সেই সাথে তাদের বাড়িতে খাদ্য পৌঁছে দেওয়ারও আশ্বাস দেন। মেহেরপুর পুলিশ সুপার এস. এম মুরাদ আলী বলেন, আপনারা সামাজিক দুরত্ব বজায় রেখে প্রয়োজনীয় কাজ করুন। সেই সাথে আগামী দুই সপ্তাহ ঝুকিপূর্ণ উল্লেখ করে সবাইকে বাড়িতে থাকার আহবান জানান।
