মেহেরপুর পৌরসভা উদ্যোগে কাঁচাবাজারে শহরের প্রধান সড়কে জীবাণুনাশক স্প্রে অব্যাহত

আপলোড তারিখঃ 2020-04-02 ইং
মেহেরপুর পৌরসভা উদ্যোগে কাঁচাবাজারে শহরের প্রধান সড়কে জীবাণুনাশক স্প্রে অব্যাহত ছবির ক্যাপশন:
মেহের আমজাদ,মেহেরপুর : মেহেরপুর পৌরসভার উদ্যোগে পৌর এলাকায় করোনা ভাইরাসের জীবাণু মুক্ত করতে বড়বাজারের কাঁচামালের বাজারে বিভিন্ন অলি-গলি জীবানুনাশক ওষুধ স্প্রে করা হয়েছে। গতকাল বুধবার দুপুরের দিকে জীবানুনাশক স্প্রে শুরু করা হয়। পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন, করোনা ভাইরাসের জীবাণু যেন মানুষের মাঝে ছড়াতে না পারে সেজন্য মেহেরপুর শহরের কাঁচাবাজারগুলোতে জীবাণুনাশক স্প্রে করা অব্যাহত রয়েছে। পৌর মেয়র বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী অযথা বাইরে ঘোরাফেরা করা করবেন না। ঘরের ভেতর পরিবার নিয়ে থাকতে হবে,নিজেকে বাঁচতে হবে, পরিবারকে বাঁচাতে হবে, দেশকে বাঁচাতে হবে। পৌরবাসীর উদ্দেশ্যে আমি বলতে চাই,আপনারা প্রয়োাজনের বাইরে কেউ ঘর থেকে বের হবেন না।এছাড়াও এ দিন পৌর মেয়রের নির্দেশে পৌর কাউন্সিলর সৈয়দ আব্দুল্লাহ বাপ্পি ও শাকিল রাব্বী ইভানের নেতৃত্বে শহরে ২টি খোলা ট্রাক ও ১৩টি স্প্রে মেশিন দিয়ে মেহেরপুর শহরের প্রধান প্রধান সড়কে জীবননাশক স্প্রে করেছে পৌরসভায় কাজে নিয়োজিত সকল কর্মচারীগণ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)