মেহেরপুরে কর্মহীন ও দরিদ্র দিনমজুর মানুষদের মধ্য খাদ্য সামগ্রী বিতরণ

আপলোড তারিখঃ 2020-04-02 ইং
মেহেরপুরে কর্মহীন ও দরিদ্র দিনমজুর মানুষদের মধ্য খাদ্য সামগ্রী বিতরণ ছবির ক্যাপশন:
মেহের আমজাদ,মেহেরপুর (০১-০৪-২০২০) `প্রয়োাজন যেখানে, ত্রাণ পৌঁছে যাবে সেখানে` মেহেরপুর জেলা প্রশাসনের এ শ্লোগানকে সামনে রেখে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে সরকারিভাবে এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এর ব্যক্তিগত তহবিল করোনাভাইরাসের বিস্তার রোধ ও চলমান পরিস্থিতি মোকাবিলায় দরিদ্র ও কর্মহীন দিনমজুর মানুষদের মধ্য ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার সূচনা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুল আলম মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেন। এ সময় প্রত্যেক পরিবারের মাঝে ১০ কেজি করে চাল, ৫ কেজি করে আলু, ২ কেজি করে ডাল, ২ লিটার তেল, ১ কেজি করে লবণ, ২ কেজি করে পেঁয়াজ বিতরণ করা হয়। এ সময় মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ দারা খান, বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহ্জামান সেখানে উপস্থিত ছিলেন। করোনা ভাইরাস সম্পর্কে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কর্মহীন ও দরীদ্র মানুষ যাতে বাড়িতে বসে খাদ্য পায় তারই লক্ষ্যে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)