বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে।

আপলোড তারিখঃ 2020-04-02 ইং
বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে। ছবির ক্যাপশন:
মেহেরপুরে করোনা ভাইরাসের কারণে জরুরী পরিস্থিতি মোকাবেলায় সাড়ে ৪ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ মেহের আমজাদ,মেহেরপুর (০১-০৪-২০২০) করোনা ভাইরাসের কারণে জরুরি পরিস্থিতি মোকাবেলায় কর্মহীন ও অসহায় দরিদ্রদের মধ্যে সরকারি ভাবে ৪ হাজার ৫শ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ এর কাজ শুরু হয়েছে। একই সাথে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এর উদ্যোগে তার নির্বাচনী এলাকায় সরকারি অনুদানের পাশাপাশি আলু, তেল, ডাল, ঁেপযাজ, লবণ পাচ্ছে ভুক্তভোগী পরিবার। মেহেরপুর জেলা প্রশাসন সূত্রে জানা গেছে করোনা ভাইরাসের কারণে জরুরী পরিস্থিতি মোকাবেলায় কর্মহীন, অসহায় ও দররিদ্রদের ৪ হাজার ৫শ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল ২ কেজি করে আলু, হাফ লিটার সোযাবিন তেল, হাফ কেজি ডাল, বরাদ্দ দেয়া হয়েছে।এর মধ্যে মেহেরপুর-সদর উপজেলায় ২হাজার পরিবার, মুজিবনগর উপজেলায় ১ হাজার পরিবার এবং গাংনী উপজেলায় ১ হাজার ৫শ পরিবার রয়েছে। এদিকে এ ছাড়াও ৭৩ মেহেরপুর-১ (মেহেরপুর মুজিবনগর) সংসদীয় এলাকার সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেনের ব্যক্তিগত উদ্যোগে ৩ হাজার পরিবারকে বাড়তি ৩ কেজি করে আলু, দেড় লিটার করে তেল, দেড় কেজি করে ডাল, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ দেয়া হচ্ছে। এর মধ্যে মেহেরপুর সদরে ২ হাজার পরিবার এবং মুজিবনগরে ২ হাজার পরিবার রয়েছে। গতকাল বুধবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এর সাথে জেলা প্রশাসকের ভিডিও কনফারেন্সে বিষয়টি নিশ্চিত করা হয়। পরে বিকেল থেকে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার কাজ শুরু করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)