চুয়াডাঙ্গায় করোনা শনাক্ত না হওয়ায় বাড়ি ফিরেছেন মরিয়ম

আপলোড তারিখঃ 2020-04-02 ইং
চুয়াডাঙ্গায় করোনা শনাক্ত না হওয়ায় বাড়ি ফিরেছেন মরিয়ম ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় করোনা শনাক্ত না হওয়ায় হাসপাতালে ভর্তির তিন দিন পর বাড়ি ফিরেছেন মরিয়ম বেগম (৩০)। বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকালে রোগতত্ব, রোগ নির্ণয় ও গবেষণা কেন্দ্র (আইইডিসিআর) থেকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মরিয়মের রিপোর্ট এসে পৌঁছায়। ওই রিপোর্টে মরিয়মের শরীরে করোনাভাইরাস না পাওয়ায় গতকাল সকালে তাঁকে চিকিৎসা ব্যবস্থাপত্রের মাধ্যমে চিকিৎসা প্রদান করে ছুটি দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শামীম কবির বলেন, সন্দেহমূলকভাবে মরিয়মকে হাসপাতালের কোয়ারেন্টাইনে রাখা হয়। তাঁর শরীরে করোনাভাইরাস আছে কি না, তা নিশ্চিত হতে তাঁর শরীর থেকে স্যাম্পল সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়। গতকাল তাঁর পরীক্ষার রিপোর্টে করোনাভাইরাস শনাক্ত না হওয়ায় হাসপাতাল থেকে তাঁকে ছুটি দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত ৩০ মার্চ রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া থেকে মরিয়মের পরিবারের সদস্যরা ঠা-া, কাঁশি আক্রান্ত মরিয়মকে করোনা সন্দেহে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কোয়ারেন্টাইন বিভাগে ভর্তি করেন। ৩১ মার্চ করোনা পরীক্ষার জন্য মরিয়মের স্যাম্পল সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠায় হাসপাতাল কর্তৃপক্ষ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)