কেউ বাইরে বের হবেন না, আমি আসব আপনার বাড়িতে : এমপি আনার

আপলোড তারিখঃ 2020-04-02 ইং
কেউ বাইরে বের হবেন না, আমি আসব আপনার বাড়িতে : এমপি আনার ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ: লকডাউনে বাড়িতে থাকা শ্রমজীবী অসহায় মানুষ ও প্রতিবন্ধীদের হাতে খাবারসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র তুলে দিয়েছেন স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার। বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকাল ১০টার দিকে কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নে ষাটবাড়িয়া গ্রামে কবিরুল ইসলাম নান্নু মেম্বারের উদ্যোগে ১৬০ জন শ্রমজীবী মানুষের মধ্যে এ খাবারসামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রত্যেককে ৪ কেজি চাল, ২ কেজি আলু, আধা কেজি ডাল, ১টি করে সাবান ও মাস্ক বিতরণ করা হয়। সাংসদ আনোয়ারুল আজিম আনার বলেন, ‘আপনারা কেউ ঘরের বাইরে আসবেন না। আমি আপনাদের বাাড়ি বাড়িতে খাবার নিয়ে আসব। বর্তমান মহামারি করোনা থেকে বাঁচতে নিজের কথা, পরিবারের কথা সর্বোপরি দেশের কথা ভেবে আপনারা বাড়িতে নিরাপদে থাকুন।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)