কর্মহীন মানুষদের জন্য খাদ্যসামগ্রী বিতরণ করলেন সাংসদ টগর

আপলোড তারিখঃ 2020-04-02 ইং
কর্মহীন মানুষদের জন্য খাদ্যসামগ্রী বিতরণ করলেন সাংসদ টগর ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দামুড়হুদা উপজেলার দরিদ্র ভ্যানচালক, চায়ের দোকানদার, খুচরা ব্যবসায়ী ও কর্মহীন চার হাজার মানুষের জন্য খাদ্যসামগ্রী ব্যবস্থা করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। বৃহস্পতিবার (০২ এপ্রিল) দুপুর ১২টার দিকে দর্শনা পৌর আওয়ামী লীগের কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা শেষে আওয়ামী লীগের নেতৃবৃন্দের এসব খাদ্যসামগ্রী তুলে দেন সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। এসব খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, লবন ও সাবান। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মনজু, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকন, দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমানসহ সব ইউনিয়ন চেয়ারম্যান ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)