হারদী স্বাস্থ্যকেন্দ্রে পিপিই ও হ্যান্ডস গ্লাভস প্রদান

আপলোড তারিখঃ 2020-04-02 ইং
হারদী স্বাস্থ্যকেন্দ্রে পিপিই ও হ্যান্ডস গ্লাভস প্রদান ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা পরিষদের পক্ষ থেকে আলমডাঙ্গার হারদী স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকদের জন্য ৪০ সেট পিপিই, ৪০টি হ্যান্ড গ্লাভস, ৪০টি মাক্স এবং স্বাস্থ সুরক্ষার জন্য হাসপাতালের গেটের পাশে হাত ধোবার হ্যান্ডওয়াশ ও বেসিন স্থাপন করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. খন্দকার সালমুন আহম্মেদ ডন উপস্থিত থেকে এসব মালামাল উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাদী জিয়াউদ্দিন আহম্মদের হাতে তুলে দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন হাসপাতালের আরএমও ডা. মুর্তুজা আরেফিন, ডা. রাগীব সাহরিয়ারসহ সব চিকিৎসকবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)