জীবননগরে করোনাভাইরাস প্রতিরোধে আলোচনা সভা

আপলোড তারিখঃ 2020-04-02 ইং
জীবননগরে করোনাভাইরাস প্রতিরোধে আলোচনা সভা ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাস প্রতিরোধে আলোচনা সভা ও চিকিৎসকদের মধ্যে হ্যান্ডস গ্লাভস বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকাল ১০টায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, পৌর মেয়র জাহাঙ্গীর আলম, জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আ. সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জুলিয়েট পারউইন, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, জীবননগর থানা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম আর বাবু, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জাহিদ বাবু, সাংবাদিক মিঠুন মাহমুদ, জীবননগর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুন্সি নাসির উদ্দিন প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের মধ্যে হ্যান্ডস গ্লাভস বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)