খাদ্য সামগ্রী প্রদান করলেন সাবেক মেয়র টোটন জোয়ার্দ্দার

আপলোড তারিখঃ 2020-04-01 ইং
খাদ্য সামগ্রী প্রদান করলেন সাবেক মেয়র টোটন জোয়ার্দ্দার ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় কর্মরত পত্রিকা বিক্রয় প্রতিনিধিদের (হকার) মধ্যে সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গায় করোনাভাইরাস সংক্রামণ ঠেকাতে বাড়িতে অবস্থানের কারনে অনেক কর্মতৎপর মানুষ তাদের কর্ম থেকে বিরত রয়েছেন। এ সকল মানুষকে চিহ্নিত করে বিশেষ করে কর্মবিরত সদর উপজেলাধীন কর্মরত হকারদের মধ্যে খাদ্য সামগ্রী প্রদান করলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়াদ্দার্র টোটন। আজ (১-৪-২০২০) বুধবার সকাল ১০ টার দিকে তিনি তার নিজ বাস ভবনে ৪৯ জন হকারকে ডেকে ৩কেজি চাল , ১কেজি ডাল, একটি হ্যান্ড স্যানিটাইজার ও নগদ ৩০০টাকা করে তার ব্যক্তিগত উদ্যোগে প্রত্যেককে এ সহায়তা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সহ- সভাপতি কামাল উদ্দীন জোয়াদ্দার্র, সাধারন সম্পাদক রাজীব হাসান কচি, সাংবাদিক সমিতির সভাপতি আজাদ মালিতা, সাধারন সম্পাদক বিপুল আশারফ, স্থানীয় দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, প্রেসক্লাবের নিবার্হী সম্পাদক রফিক রহমান, জিটিভি ও বণিক বাতার্র জেলা প্রতিনিধি রিফাত রহমান, ৭১ টিভির জেলা প্রতিনিধি এম,এ, মামুন ও সাংবাদিক সমিতির নিবার্হী সদস্য মফিজ জোয়াদ্দার্র। খাদ্য সামগ্রী বিতরণের সময় প্রেসক্লাবের সাধারন সম্পাদক রাজীব হাসান কচি বলেন, পত্রিকা বন্ধ থাকার কারণে এই পেশার সাথে যারা যুক্ত তারা কর্মবিরত হয়ে পড়েছেন টোটন ভাইয়ের উদ্যোগ নি:সন্দেহে প্রসংসনীয় ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)