আলমডাঙ্গায় অরক্ষিত অবস্থায় পাওয়া ইনজেকশন সিরিঞ্জ নিয়ে ক্ষোভ

আপলোড তারিখঃ 2020-03-31 ইং
আলমডাঙ্গায় অরক্ষিত অবস্থায় পাওয়া ইনজেকশন সিরিঞ্জ নিয়ে ক্ষোভ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার সাত কপাটের কাছে প্যাথলজিতে ব্যবহৃত পাঁচ হাজারের মতো ইনজেকশন সিরিঞ্জ অরক্ষিত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এর মধ্যে প্রায় প্রত্যেকটা সিরিঞ্জে দুই সিসি করে রক্ত ছিল। এ ঘটনার পর পরই সোমবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিটন আলী ও আলমডাঙ্গা পৌরসভা কর্তৃপক্ষ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত কর্মকর্তা। পরবর্তীতে পৌরসভার সেনেটারী ইন্সপেক্টর মাহফুজ রানা এই বর্জ্যগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করে সিরিঞ্জগুলো পুঁতে ফেলা হয়। তবে এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাদী জিয়াউদ্দিন আহমেদ বিষয়টি খতিয়ে দেখে তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)