দর্শনা শহর জীবাণু মুক্ত করতে কেরু এন্ড কোম্পানির স্যানিটাইজার স্প্রে

আপলোড তারিখঃ 2020-03-31 ইং
দর্শনা শহর জীবাণু মুক্ত করতে কেরু এন্ড কোম্পানির স্যানিটাইজার স্প্রে ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: কেরু এন্ড কোম্পানির উদ্যোগে করোনাভাইরাস-এর বিস্তার রোধে দর্শনা পৌর শহরের বিভিন্ন সড়কে ট্রাকযোগে জীবাণু মুক্তকরণে হ্যান্ড স্যানিটাইজার স্প্রে করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে দর্শনা পুরাতন বাজার, দর্শনা-মুজিবনগর সড়কে স্যানিটাইজার স্প্রে করে এ কার্যক্রমের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর। এ সময় উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু, কেরু এন্ড কোম্পানির জিএম (প্রশাসন) শেখ শাহাবুদ্দিন, আওয়ামী লীগ নেতা বিল্লাল হোসেন, দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আওয়াল হোসেন, সাবেক সভাপতি ইকরামুল হক পিপুল ও সাংবাদিক আহসান হাবিব মামুন, রয়েল ও ফরহাদ হাসান প্রমুখ। দর্শনা কেরু এন্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জাহেদ আলী আনছারী বলেন, ‘পরবর্তীতে ট্রাকযোগে দর্শনা বাসস্ট্যা- ও কেরু অঞ্চলসহ পুরো দর্শনা পৌর এলাকার সড়ক ও মহাসড়ক জীবাণু মুক্ত করতে হ্যান্ড স্যানিটাইজার স্প্রে করা হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)