গাংনীতে হোম কোয়ারেন্টিনে না থাকায় ৩ প্রবাসীসহ ৮ জনের জরিমানা

আপলোড তারিখঃ 2020-03-31 ইং
গাংনীতে হোম কোয়ারেন্টিনে না থাকায় ৩ প্রবাসীসহ ৮ জনের জরিমানা ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুরের গাংনীতে ‘হোম কোয়ারেন্টিনে’ না থাকায় ৩ প্রবাসীসহ ৮ জনের কাছ থেকে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা রহমান ও সহকারী কমিশনার (ভূমি) ইয়ানুর রহমান পৃথকভাবে জরিমানা আদায় করেন। এরা হলেন হিজলবাড়িয়া গ্রামের সিঙ্গাপুর প্রবাসী মাসুদ রানা ও একই গ্রামের সৌদি প্রবাসী জিল্লুর রহমান, পশ্চিম মালশাদহ গ্রামের রফিকুলের ছেলে ইটালী প্রবাসী নাজমুল হক। জানা গেছে, মাসুদ রানা বাড়ি থেকে লাল পতাকা খুলে রেখেছেন আর জিল্লুর রহমান বাড়ি থেকে নিরুদ্দেশ। মাসুদ রানাকে কোয়ারেন্টিন করা এবং জিল্লুর রহমান সেখানে রয়েছে সেখানেই কোয়ারেন্টিন নিশ্চিত করতে পরিবারকে নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অন্যদিকে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গাংনী বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ১২ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত। এসব ভ্রাম্যমাণ আদালতে প্রশাসনকে সহযোগিতা করেন সেনাবাহিনীর ক্যাপ্টেন রাকিব, আসাদ ও গাংনী থানার ওসি তদন্ত সাজেদুল ইসলাম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)