আলমডাঙ্গায় তুচ্ছ ঘটনায় মারামারি, আহত ৬

আপলোড তারিখঃ 2020-03-31 ইং
আলমডাঙ্গায় তুচ্ছ ঘটনায় মারামারি, আহত ৬ ছবির ক্যাপশন:
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: আলমডাঙ্গার ডামোশে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষের ৬ জন আহত হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্বার করে আলমডাঙ্গার হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। স্থানীয় সূত্রে জানাযায়, আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের ডামোশ গ্রামের মহাসিনের স্ত্রীকে নিয়ে একই গ্রামের রানী আলির সাথে বিরুপ মন্তব্য করায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই সূত্র ধরে, উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে ৬ জন গুরুত্বর আহত হয়। আহত ব্যক্তিরা হলেন পিজির উদ্দীনের ছেলে গণি, মহাসিন আলী, মুবিন, রাইহান আলীর ছেলে মাছুদ। স্থানীয়রা আহত ব্যাক্তিদের উদ্ধার করে আলমডাঙ্গার হারদি হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনায় উভয় পক্ষের মামলার প্রস্তুতি চলছিলো।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)