মেহেরপুরে অসহায় ও দরিদ্রদের পাশে এক ব্যবসায়ী

আপলোড তারিখঃ 2020-03-30 ইং
মেহেরপুরে অসহায় ও দরিদ্রদের পাশে এক ব্যবসায়ী ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: সবকারি নির্দেশনা মানতে এবং করোনাভাইরাস থেকে সতর্ক থাকতে গিয়ে বিপাকে পড়েছেন কুলি-মজুর ও নিম্ন আয়ের মানুষ। এ অবস্থায় নি¤œ আয়ের খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছেন মেহেরপুর সদর উপজেলার যাদবপুর গ্রামের ব্যবসায়ী আহসান হাবিব জিলা। আহসান হাবিব জিলার পরিবারের উদ্যোগে যাদবপুর গ্রামের অসহায় ও দরিদ্রদের মধ্যে চাল, ডাল ও আলু বিতরণ করা হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে যাদবপুর মোড়ে ২ শ পরিবারের মধ্যে ৫ কেজি করে চাল, ১ কেজি ডাল ও ২ কেজি করে আলু বিতরণ করা হয়। এ সময় মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহীন, মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান, বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহ্জামান উপস্থিত থেকে এ সকল খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় আহসান হাবিব জিলা, সাংস্কৃতিক কর্মী মুহিত সেখানে উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)