ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন সড়কে জীবাণুনাশক ওষুধ স্প্রে করেছে। সোমবার সকাল থেকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজ মাস্টারের উদ্যোগে ও নেতৃত্বে নেতা-কর্মীরা এ জীবাণুনাশক ওষুধ স্প্রে করে। এ সময় উপস্থিত ছিলেন সদর থানা সেচ্ছাসেবক লীগের সাংগঠিক সম্পাদক ইদ্রিস আলী আলী মোল্লা, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক পারভেজ মিয়া, যুবলীগ নেতা রেজাউল ইসলাম, কামরুজ্জামান লাল্টু, ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সেচ্ছাসেবক লীগ নেতা শোলক আহমেদ, ছাত্রলীগ নেতা খাইরুল ইসলাম প্রমুখ।
