আলমডাঙ্গা পৌরসভার উদ্যোগে জীবাণুনাশক ওষুধ স্প্রে

আপলোড তারিখঃ 2020-03-30 ইং
আলমডাঙ্গা পৌরসভার উদ্যোগে জীবাণুনাশক ওষুধ স্প্রে ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা পৌরসভার উদ্যোগে শহরের প্রধান প্রধান সড়কে জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়েছে। গতকাল সোমবার এ জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র হাসান কাদীর গনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী, প্যানেল মেয়র সদর উদ্দিন ভোলা, কাউন্সিলর জহুরুল ইসলাম স্বপন, আব্দুল গাফ্ফার, আলাল উদ্দিন, প্রেসক্লাবের সম্পাদক হামিদুল ইসলাম আজমসহ সেনা সদস্যরা। এ সময় পৌর মেয়র হাসান কাদীর গনু বলেন, ‘আমরা পৌরসভা ও উপজেলা প্রশাসন একত্রে আলমডাঙ্গা পৌর এলাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে বদ্ধ পরিকর। এ ছাড়াও জীবাণুনাশক স্প্রে ছিটানো অব্যাহত থাকবে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী বলেন, ‘আপনারা যাঁরা শহরে বসবাস করেন, তাঁদের কাছে অনুরোধ আপনাদের বাড়ির আঙিনাসহ আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবেন। এ ছাড়াও আমরা উপজেলা প্রশাসন ও পৌরসভা সার্বক্ষণিক আপনাদের পাশে আছি। যাঁরা নি¤œ আয়ের মানুষ তাঁদের তালিকা করে আমরা যত দূর সম্ভব বাসায় খাবার পৌঁছে দেব। সেনা সদস্যরা প্রশাসনকে সহযোগিতা করে চলেছেন।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)