করোনা : দর্শনায় অসচ্ছল ব্যক্তিদের ত্রাণসামগ্রী দিল অনির্বাণ থিয়েটার

আপলোড তারিখঃ 2020-03-30 ইং
করোনা : দর্শনায় অসচ্ছল ব্যক্তিদের ত্রাণসামগ্রী দিল অনির্বাণ থিয়েটার ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভার ৯ টি ওয়ার্ডের অর্ধশত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী পৌঁছে দিলো জেলার প্রথিতযশা নাট্যদল ‘অনির্বাণ থিয়েটার’। দলের কর্মীরা সোমবার বিকালে পৌর এলাকার বিভিন্ন পাড়া-মহল্লায় উপস্থিত হয়ে অতি দরিদ্র, অসচ্ছল প্রবীণ, বিশেষ ভাবে সক্ষম (প্রতিবন্ধী) ব্যক্তি ও নারীপ্রধান পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী তুলে দেয়। যা অসচ্ছল মানুষদের মধ্যে ভীষণ আলোড়ন তোলে। এ সময় এক হৃদয় জানা যায়, বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাস প্রকোপে মানুষ এখন মৃত্যুভয়ে গৃহবন্দী। পৃথিবীর বহুদেশে চলছে সরকার ঘোষিত লকডাউন। বাংলাদেশেও ১০ দিনের সরকারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। চলছে অঘোষিত লকডাউন। ফলে দেশের বহুমানুষ কর্মহীন হয়ে গৃহের মধ্যে অবস্থান করছে। অনেকে আবার মুত্যুঝুঁকি উপেক্ষা করে পেটের দায়ে গৃহের বাহিরে বেড়িয়ে আসছে। বাড়ছে সেই পরিবার ও পড়শীদের করোনাভাইরাস সংক্রমণ হওয়ার ঝুঁকি। এই পেক্ষাপটে চুয়াডাঙ্গা জেলার দর্শনাস্থ অনির্বাণ থিয়েটার পৌর অঞ্চলের অর্ধশত অসচ্ছল পরিবারকে গৃহের মধ্যে অবস্থানের জন্য উৎসাহ প্রদানে তাদের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয় এবং সমাজের জন্য এই বার্তা প্রেরণ করে জাতির এই সংকটকালীন সময়ে সকলকে এগিয়ে আসার। ত্রাণ দলের সদস্যরা হলেন সাজ্জাদ হোসেন, মিরাজ উদ্দীন, মাহাবুবুর রহমান মুকুল, জগন্নাথ কুমার কর্মকার, সাব্বির আলিম, ফরহাদ হোসেন টিটন, আশাদুজ্জামান লিটন, মহেদী হাসান ফিরোজ, সমর কুমার দাস, হাবিবুর রহমান ঈদু, ফরহাদ হাসান হৃদয়, কাওসার আহমেদ ও মেহেদী হাসান মাসুদ। কার্যক্রম সম্পর্কে দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন-‘অনির্বাণ তার সীমিত সামর্থ্যরে মধ্যে আজ শাতাধিক অনাহারী পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলো। এসব ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে পরিবার প্রতি ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি লবন, ১ লিটার তেল ও ১ টি সাবান। আমরা বিশ্বাস করি, এই কার্যক্রম পরবর্তী সমাজের আরো অনেক বিত্তশালী ব্যক্তি, সংগঠন ও প্রতিষ্ঠান এগিয়ে আসবে। এই সামান্য কাজটি করতে গিয়ে আমরা দেখেছি অসংখ্য দরিদ্র মানুষের হাত, অশ্রুসজল নয়ন। সুতারাং সকলের প্রতি আহ্বান এখনই সময় অসচ্ছল মানুষদের পাশে থাকার’। উল্লেখ্য, মৃত্যুঝুঁকি উপেক্ষা করে অনির্বাণ থিয়েটারের কর্মীরা মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে গণসচেতনা বৃদ্ধি ও স্বাস্থ্য সুরক্ষা বলয় তৈরীতে প্রথম থেকেই নানাবিধ কর্মতৎপরতা অব্যহত রেখেছে। তারই ধারাবাহিকতায় গত ২৫ মার্চ বিকালে দর্শনায় প্রধান প্রধান সড়কে অসচ্ছল ব্যক্তি ও রিকসা-ভ্যান চালকদের মাঝে ৫ শতাধিক মাক্স বিতরণ এবং ২৯ মার্চ সেচ্ছাশ্রমে দিনব্যাপী জীবাণুনাশক ঔষধ স্প্রে কার্যক্রম বাস্তবায়ন অন্যতম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)