চুয়াডাঙ্গায় হতদরিদ্রদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

আপলোড তারিখঃ 2020-03-30 ইং
চুয়াডাঙ্গায়  হতদরিদ্রদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদনঃ চুয়াডাঙ্গা সদর উপজলার ছয়ঘরিয়া গ্রামের চাকুরীজীবী সেবা সংস্থার আয়াজনে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাস-এর প্রাদূর্ভাবের কারণে কর্মহীন হয়ে ঘরে থাকা নিম্নবিত্তদর মাঝে সোমবার এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোতাহার হাসান। প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সদর হাসপাতালর আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম কবীর, জেলা মার্কেটিং অফিসার সহিদুল ইসলাম ও ছয়ঘরিয়া গ্রামের চাকুরীজীবী সেবা সংস্থার সাধারণ সম্পাদক মজিবর রহমান। অনুষ্ঠানে ১২০টি পরিবারের প্রত্যককে ১০ কেজি চাল, এক কেজি ডাল, দুই কেজি আলু, এক কেজি পেঁয়াজ, এক কেজি লবণ, আধা কেজি তেল ও আধা কেজি মরিচ দেয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)