৪ এপ্রিল পর্যন্ত দোকানপাট বন্ধ রাখার নির্দেশ

আপলোড তারিখঃ 2020-03-30 ইং
৪ এপ্রিল পর্যন্ত দোকানপাট বন্ধ রাখার নির্দেশ ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বন্ধের সময় সীমা বাড়িয়ে সমীকরণ প্রতিবেদন : করোনা ভাইরাস বিস্তার রোধে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা দোকান মালিক সমিতি, চেম্বার অব কমার্স ও জেলা প্রশাসনের উদ্যোগে কাঁচা বাজার ও ঔষধের দোকান ছাড়া চুয়াডাঙ্গা ও মেহেরপুরের সকল প্রকার দোকানপাট, মার্কেট বন্ধের মেয়াদ বাড়ানো হয়েছে । আজ সোমবার দুপুরে জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার জানান, দোকানপাট বন্ধের মেয়াদ আরো ৫ দিন বাড়িয়ে আগামী ৪ এপ্রিল পর্যন্ত করা হয়েছে । তিনি জানান, বাংলাদেশ দোকান মালিক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী চুয়াডাঙ্গা দোকান মালিক সমিতি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের মেয়াদ বৃদ্ধি করল। এর আগে ৩১ মার্চ পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের ঘোষনা দেওয়া হয়েছিল ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)