দর্শনায় জীবাণুনাশক ঔষধ স্প্রে করল অনির্বাণ থিয়েটার

আপলোড তারিখঃ 2020-03-29 ইং
দর্শনায় জীবাণুনাশক ঔষধ স্প্রে করল অনির্বাণ থিয়েটার ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: করোনা’ প্রকোপে যখন সারা দেশ গৃহবন্দী তখন মৃত্যৃভয় উপেক্ষা করে রাজপথে চুয়াডাঙ্গা জেলার সাংস্কৃতিক বলয়ের প্রথিতযশা সংগঠন অনির্বাণ থিয়েটারের কর্মীরা। মাথায় টুপি, মুখে মাক্স, হাতে গ্লাফ্স, পিঠে জীবাণুনাশক স্প্রে মেশিন। ঘুরছে দর্শনার পথে-পথে, ওলিতে-গলিতে, পাড়া-মহল্পায়। করছে জীবাণুনাশক ঔষধ স্প্রে আর আহ্বান জানাচ্ছে নিজ নিজ বাড়ির আঙিনায়-সামনের রাস্তায়-আশেপাশে স্ব-উদ্যোগে জীবাণুনাশক ঔষধ স্প্রে করার। সাথে অসচ্ছল পড়শীদের খোঁজ-খবর নেওয়া ও সামর্থ্য অনুযায়ী সহযোগিতার করার। এই ব্যথিক্রম মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে দর্শনার সাধারণ মানুষ, আবার অনেকে দর্শনা পৌরসভার দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তুলেছেন। পরামর্শ দিয়েছেন নিজেদের দায়িত্বে প্রতি আরো সচেতন ও যন্ত্রবান হওয়ার। জানা যায়, চুয়াডাঙ্গা জেলার দর্শনাস্থ অনির্বাণ থিয়েটার কর্মীরা করোনা প্রতিরোধে জনসচেতনায় নানাবিধ কার্যক্রম হাতে নিয়েছে। তারই অংশ হিসেবে দলটির কর্মীরা রবিবার দিনব্যাপী দর্শনার বিভিন্ন সড়কে জীবাণুনাশক ঔষধ ছিটানোর কার্যক্রম বাস্তবায়ন করে। অনির্বাণ কার্যালয় থেকে সকাল ১১ টায় শুরু হওয়া এই কার্যক্রম চলে টানা বিকেল ৪ টা পর্যন্ত। এসময় দর্শনার প্রধান প্রধান সড়কসহ বিভিন্ন পাড়া-মহল্লায় এই কার্যক্রম পরিচালিত হয়। যা কি না মহামারী ‘করোনা’ প্রতিরোধে দর্শনা পৌরসভার উদ্যোগে বাস্তবায়ন হওয়ার কথা। এরকম প্রেক্ষাপটে সামাজিক দায়বন্ধতা ও দর্শনার মানুষের প্রতি ভালোবাসা থেকে অনির্বাণ থিয়েটারের কর্মীরা জীবাণুনাশক ঔষধ স্প্রে করতে পথে নামে। স্প্রে দলের সদস্যরা হলেন সাজ্জাদ হোসেন, মিরাজ উদ্দীন, মাহাবুবুর রহমান মুকুল, জগন্নাথ কুমার কর্মকার, মেহেদী হাসান ফিরোজ, সমর কুমার দাস, আব্দুাহ-আল-ফয়সাল অপু, হাবিবুর রহমান ঈদু, ফরহাদ হাসান হৃদয়, শহীদুল ইসলাম শহীদ, কাওসার আহমেদ, আল ফাহাদ ইসলাম ফাহিম, রিদোয়ান সাহেদ প্রাণ ও মেহেদী হাসান। কার্যক্রম সম্পর্কে দলের সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুকুল বলেন-‘গণমানুষের মধ্যে সচেতনতা তৈরীর জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা আমাদের সামর্থ্যরে সবটুকু উজার করে দিয়ে চেষ্টা করছি মানুষের পাশে থাকার। মরণঘাতী করোনা প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত উদ্যোগ-আয়োজন। অনির্বাণ কর্মীরা প্রস্তুত সবসময়। এই করোনার বিরুদ্ধে যুদ্ধজয়ে যে কেউ আমাদের সহযোগিতা নিতে পারেন, চাইলে যে কেউ আমাদেরকে সব ধরণের সহযোগিতা করতে পারেন’। উল্লেখ্য, করোনা প্রতিরোধে অনির্বাণ থিয়েটারের নানাবিধ কার্যক্রমের ধারাবাহিকতায় গত ২৫ মার্চ বিকালে দর্শনা পুরাতন বাজারস্থ দোয়েল চত্বর এলাকায় সিক্সা-ভ্যান চালক ও অসচ্ছল ব্যক্তিদের মাঝে প্রায় ৫ শতাধিক মাক্স বিতরণ করে দলের কর্মীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)