গাংনীতে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসক নিরুদ্দেশ

আপলোড তারিখঃ 2020-03-29 ইং
গাংনীতে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসক নিরুদ্দেশ ছবির ক্যাপশন:
প্রতিবেদক মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আমিরুজ্জামান মোহাম্মদ সামসুল আরেফিন হঠাৎ নিরুদ্দেশ হয়ে গেছেন। গতকাল শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রিয়াজুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বৃহস্পতিবার সকাল থেকে তাঁকে পাওয়া যাচ্ছে না। তিনি কোন ছুটির দরখাস্ত না দিয়েই ৩ দিন যাবৎ কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। মুঠোফোনে ও গাংনী হাসপাতালের পেছনে তাঁর ভাড়া বাড়িতে খোঁজ নিয়েও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। ডা. মোহাম্মদ রিয়াজুল আলম আরও জানান, ডা. আরেফিনকে ইমার্জেন্সি ডিউটি দেওয়া হয়েছে। তাঁর অনুপস্থিতে স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি চিকিৎসাসেবা দিতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবগত করবেন বলেও জানিয়েছেন তিনি। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, ‘এ বিষয়ে শুনেছি। তবে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তাঁর স্থায়ী ঠিকানা কুষ্টিয়ার খোকসা গ্রামে। সেখানে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)